অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে বিএনপি থেকে বহিষ্কার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৯৩৯ বার পড়া হয়েছে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজকর্মে জড়িত থাকার প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্রের ৫–এর গ ধারা অনুযায়ী প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে আখতারুজ্জামানকে। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন আখতারুজ্জামান। সবশেষ জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থীও ছিলেন তিনি। এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে হেরে যান আখতারুজ্জামান।





















