একুশের দেখানো পথে হেটেই ৭১ এ বাংলাদেশ অর্জণ করেছে স্বাধীনতা: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭৪৬ বার পড়া হয়েছে
একুশের দেখানো পথে হেটেই ৭১ এ বাংলাদেশ অর্জণ করেছে স্বাধীনতা। ৫২-র ভাষা শহীদদের সেই আত্মত্যাগ বৃথা যায়নি এবং বৃথা যেতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ক্ষেত্রে অবদানে ২৪ বিশিষ্টজনের হাতে একুশ পদক বিতরণ অনুষ্ঠানে তিনি আজ একথা বলেন।
জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে একুশে পদক ২০২২ প্রদানের আনুষ্ঠানিকতা।
যাদের মেধা ও শ্রম দেশকে আলোকিত করেছে এমন ২৪ জন বিশিষ্ট নাগরিকক ও তাদের প্রতিনিধি হাতে তুলে দেয়া হয়েছে একুশে পদক ২০২২।
প্রধানমন্ত্রীর পক্ষে পদক হস্তান্তর করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এসময় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগই প্রথম ভাষা শহীদদের সম্মানিত করা উদ্যোগ নেয় বলেও জানান তিনি।
দেশ গঠনে ভাষা শহীদের আত্মত্যাগ শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে ৭১ এর পরাজিত শক্তি প্রতিশোধ নেয় বলেও জানান শেখ হাসিনা।
করোনা থেকে সুরক্ষায় সবাইকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
এ বছর ভাষা আন্দোলনে দুজন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে চারজন, শিল্পকলায় সাতজন, ভাষা ও সাহিত্যে দুজন, সমাজসেবায় দুজন, গবেষণায় চারজন একুশে পদক পাচ্ছেন। এছাড়া সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষায় একজন করে একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন
আপস্





















