আজ আবারও বসবে সার্চ কমিটির বৈঠক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
সিইসি ও ৪ নির্বাচন কমিশনার নিয়োগে আজ আবারও বসবে সার্চ কমিটির বৈঠক। আজই পাওয়া যাবে ১০ জনের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা।
বিকেলে অনুসন্ধান কমিটির ষষ্ঠ বৈঠকেই রয়েছে এ নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হবে। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করবেন। শনিবার কমিটির ৫ম বৈঠকে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করে সার্চ কমিটি। যদিও আইন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতিকে ১০ জনের নাম সুপারিশ করতে সার্চ কমিটির হাতে এখনও সময় আছে চার দিন।





















