শেরপুরে আবারও বন্য হাতির মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭০৯ বার পড়া হয়েছে
শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে আবারও বন্য হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে
সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী আঠার ঝুড়া নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করে বন বিভাগ। বন বিভাগ জানায়, সকালে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গজনী আঠার ঝুড়া নামক স্থানে সকালে হাতির মরদেহ পড়ে ছিল। স্থানীয়রা দেখে বন বিভাগকে খবর দেয়। এরপর রাংটিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. মকরুল ইসলাম আকন্দের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। মৃত মাদি হাতিটির বয়স আনুমানিক ১০ বছর। প্রাণিসম্পদ অধিদফতরের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে হাতিটির মৃত্যু হতে পারে।


























