সার্চ কমিটি নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে সরকার: মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
সার্চ কমিটি নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে সরকার। সুষ্ঠ নির্বাচনের নামে জনগনের অধিকার নিয়ে চলছে ষড়যন্ত্র । তাই বিএনপি সার্চ কমিটিতে নাম দেয়নি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে গুলশানে চেয়ারপারসনে কার্যালয়ে জাতীয় ও বিভাগীয় পর্যায়ের রচনা প্রতিযোগীতার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।ফখরুল বলেন, ১৯৭২ সালের মত সংবিধান পরিবর্তন করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে সরকার। লুটতরাজ, বাকস্বাধীনতা হরণ, গণতান্ত্রিক সুযোগ-সুবিধা থেকে জনগণকে বঞ্চিত এবং অর্থনৈতিকভাবে বিপযস্ত করাসহ সবধরনের হীন কাজ করছে ক্ষমতাসীন সরকার। এসময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ দলের অন্যান্য নেতারা।





















