বিএনপি সার্চ কমিটিতে নাম জমা না দিলে কিছুই যায় আসে না : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭২২ বার পড়া হয়েছে
বিএনপি সার্চ কমিটিতে নাম জমা না দিলেও কোন কিছু যায়-আসে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে নওগাঁ পৌর আওয়ামী লীগের সম্মেলনে এ কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, বিএনপি সার্চ কমিটির কাছে নাম জমা দিতে না পারায় তারা এখন আসামীর কাঠগড়ায়। এবার সব মহলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন হবে। যার মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করেন তথ্যমন্ত্রী। সব কূল হারিয়ে বিএনপি এখন দিশেহারা বলেও মন্তব্য করেন তিনি। শহরের জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ স্থানীয় সংসদ সদস্যরা বক্তব্য দেন।


























