জিয়া-এরশাদ ও খালেদা কেউই সমুদ্রসীমা অর্জনের বিষয়ে কোনো কাজ করেনি: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়া-এরশাদ ও খালেদা কেউই সমুদ্রসীমা অর্জনের বিষয়ে কোনো কাজ করেনি। বর্তমান সরকার চায় সমুদ্রের সম্ভাবনা আর্থ সামাজিক উন্নয়নে কাজে লাগাতে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য সমুদ্রসীমা গুরুত্বপূর্ণ। তাই এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে । কোস্টগার্ড সদস্যদের উন্নয়ন ও এই বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
সকালে বাংলাদেশ কোস্টগার্ড’র ২৭তম জয়ন্তী ও পদক প্রদান উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধান অতিথির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উন্নয়ন, সাহসী অপারেশন ও সেবামূলক কাজে জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যদের হাতে পদক তুলে দেন
প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রসীমায় নিরপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। সমুদ্রসীমার সম্পদ দেশের আত্ম সামাজিক উন্নয়নে কাজে লাগাতে চায় বলে জানান তিনি।
গভীর সমুদ্র নির্ভর অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল ও নিরাপদ রাখা, ব্লু-ইকোনমি’র সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পসমূহ ও ব্যক্তিবর্গের জানমালের নিরাপত্তা বিধানে বাংলাদেশ কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সেই সাথে সুনাম ও মর্যাদা সমুন্নত রাখতে কোস্টগার্ডের সদস্যদের দেশপ্রেম ও সততার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রীকে জাতীয় ধ্বনি ও সালাম প্রদর্শন করেন কোস্টগার্ড সদস্যরা।





















