নির্বাচন কমিশন দেশের সংবিধান ও প্রচলিত আইনেই নির্বাচন পরিচালনা করে : কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন দেশের সংবিধান ও প্রচলিত আইনেই নির্বাচন পরিচালনা করে থাকে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। লিখিত বিবৃতিতে এ কথা জানান তিনি।
তিনি আরো বলেন, নির্বাচনের সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে থাকে। কোন দল বা সরকার নির্বাচন পরিচালনা করে না। নির্বাচনকালীন সরকার শুধু তাদের রুটিন ওয়ার্ক করে থাকে বলে জানান তিনি। নির্বাচন কমিশন ও সার্চ কমিটি নিয়ে বিএনপি মহাসচিবের লাগাতার বিষোদগারের প্রতিবাদ জানান ওবায়দুল কাদের। বিবৃতিতে আরো জানান, ধোঁয়াশা সৃষ্টির লক্ষ্যে বিএনপি এ ধরনের বিভ্রান্তিকর ও মনগড়া মন্তব্য করে যাচ্ছেন বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।





















