নতুন ইসি গঠনে আজ প্রকাশ করা হবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবিত নাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
এদিকে, নতুন ইসি গঠনে আজ প্রকাশ করা হবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবিত নাম। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এই নামের তালিকা প্রকাশ করা হবে।
তবে কোন দল, কার নাম প্রস্তাব করেছে, সেই তথ্য প্রকাশ করা হবে না বলে জানান কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এছাড়া, বিএনপিসহ যে সব রাজনৈতিক দল এখনো নাম প্রস্তাব করেনি, তারা বিকেল পাঁচটা পর্যন্ত নাম প্রস্তাবের সময় পাবে। এর আগে গত দুইদিন নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে গঠিত অনুসন্ধান কমিটি বিশিষ্ট নাগরিকদের সাথে বৈঠক করেন।





















