নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করবে বিএনপি: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৫৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
জনগণের ভোটাধিকার হরণ করায় বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। শিগগিরই বিএনপি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, হুদা কমিশন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেশের মালিকদের অপমান ও বঞ্চিত করেছে। দলীয় সরকারের অধীনে আবারো একতরফা নির্বাচনের চেষ্টা হলে জনগণই প্রতিরোধ করবে বলে হুঁশিয়ার করেন তিনি। মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ সরকারের নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ হয়েছে। নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আওয়ামী সার্চ কমিটিতে কারো নাম দেবে না বিএনপি। এই সার্চ কমিটির কাছে জনগণ নিরপেক্ষতা আশা করে না। তারা তাদের দলীয় লোকদের দিয়েই নির্বাচন কমিশন গঠন করবে বলে জানান তিনি। তাই সবার আগে দরকার নিরপেক্ষ সরকার।





















