আওয়ামী লীগ নেতাদের বিবেকবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আন্তর্জাতিক সম্মাননা নিয়ে আওয়ামী লীগ নেতারা সমালোচনা করায়, তাদের বিবেকবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন তিনি। রিজভী অভিযোগ করেন, খালেদা জিয়ার আন্তর্জাতিক সম্মানে হাছান মাহমুদরা চরম আত্মপীড়ন ও মনোকষ্টে ভুগছেন। কিনে পদক নেয়ার সংস্কৃতি আওয়ামী লীগ চালু করেছে বলে ক্ষোভ জানান এই বিএনপি নেতা।





















