ইসি গঠনে সার্চ কমিটির সদস্যরা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত : ফখরুল
- আপডেট সময় : ০৭:৩৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
ইসি গঠনে সার্চ কমিটির সদস্যরা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়ায় শিগগিরই আওয়ামী লীগ সরকারকে বিচারের কাঠগাড়ায় দাঁড় করানো হবে বলেও জানান তিনি। সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সেই সাথে সরকারের মানবাধিকার লঙ্ঘনসহ বিতর্কিত কর্মকাণ্ড আড়াল করতে বিদেশে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
স্থায়ী কমিটির বৈঠকের আদ্যপান্ত তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করে বিএনপি। এসময় নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি নিয়োগের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে দলের অবস্থান তুলে ধরেন তিনি।
সার্চ কমিটির সদস্যরা সবাই আওয়ামী লীগের সহযোগী বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
এসময় আন্তর্জাতিক পর্যায়ে সরকারের বিতর্কিত কর্মকাণ্ড আড়াল করতে দূতাবাস কর্মকর্তাদের অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
জনগণের ভোটাধিকার কেড়ে নেয়াসহ ক্ষমতা পাকা করতে সাধারণ মানুষের ওপর দমন পিড়ন চালাচ্ছে অভিযোগ করে ভবিষ্যতে এই সরকারকে বিচারে কাঠগড়ায় দাঁড় করানোর হুঁশিয়ারি দেন বিএনপির এই শীর্ষ নেতা।
এসময় গণতন্ত্র রক্ষায় বিশেষ অবদানের জন্য কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মাদার অব ডেমক্রেসি উপাধিতে ভুষিত করেছে বলেও জানান বিএনপি মহাসচিব।





















