ভোটের অধিকার কেড়ে নেয়ার জন্য ভবিষ্যতে এই সরকারকে বিচারের কাঠগোড়ায় দাঁড় করানো হবে : বিএনপির মহাসচিব
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়ার জন্য ভবিষ্যতে এই সরকারকে বিচারের কাঠগোড়ায় দাঁড় করানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে নির্বাচন কমিশন গঠনে নিয়োগ করা সার্চ কমিটির সদস্যদের বিতর্কিত দাবি করে বর্তমান সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। সরকারের মানবাধিকার লঙ্ঘনসহ বিতর্কিত কর্মকান্ড আড়াল করতে বিদেশে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মার্কিন নিষেধাজ্ঞার পর সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের মাত্রা আরো বাড়িয়েছে বলেও অভিযোগ করেন তিনি





















