চিড়িয়াখানায় অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
চিড়িয়াখানায় অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। চিড়িয়াখানার কিছু জায়গায় অব্যবস্থাপনা দেখেছে বলেও জানান তিনি।
মন্ত্রী চিড়িয়াখানার বিভিন্ন প্রাণীর খাঁচা ঘুরে ঘুরে দেখেন। একইসঙ্গে চিড়িয়াখানার কর্মকর্তাদের কাছে বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন। মন্ত্রী জানান, কয়েকটি জায়গায় প্রাণীর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া, দায়িত্বে থাকা চিকিৎসক ও কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় ক্ষোভ জানান তিনি। সম্প্রতি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও দেশের বিভিন্ন চিড়িয়াখানায় অপ্রত্যাশিতভাবে বন্যপ্রাণী মারা যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে ও চিড়িয়াখানার পরিবেশ পর্যবেক্ষণে পরিদর্শনে যান মন্ত্রী।





















