বিআরটি কর্তৃপক্ষকে রাজনৈতিক তদবিরে কাউকে বদলি না করতে নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৫১ বার পড়া হয়েছে
বিআরটি কর্তৃপক্ষকে রাজনৈতিক তদবিরে কাউকে বদলি না করতে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে দালালের দৌরাত্ম বন্ধের দির্দেশও দিয়েছেন তিনি।
বিআরটিএর প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন মন্ত্রী। সংস্থার চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ অন্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, কোনো কর্মকর্তার জরুরি বদলির প্রয়োজন হলে তা নিয়মের মধ্যে করা হবে। দীর্ঘদিন ধরে অনেকে গাড়ি ও চালকের লাইসেন্সের জন্য আবেদন করে অপেক্ষা করছেন। আগামী চার মাসের মধ্যে অপেক্ষমাণ সব গ্রাহককে লাইসেন্স দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন সড়ক পরিবহনমন্ত্রী। বিআরটিএ থেকে যে কোনো মূল্যে দালালের দৌরাত্ম্য দূর করতে হবে বলেও জোর দেন তিনি।






















