জনগণের প্রতি আস্থা না থাকায় বিএনপি সার্চ কমিটির বিরোধিতা করছে : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৯২৩ বার পড়া হয়েছে
ইউরোপের কোনো দেশ হলে– সাহায্য বন্ধ চেয়ে চিঠি দেয়ার দায়ে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও তার দল রাজনীতিতে অযোগ্য হতেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। দেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করায় তার বিচার হওয়া দরকার বলেও মনে করেন তিনি।
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মন্ত্রী। বিএনপির বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, দেশের রপ্তানি বাণিজ্যকে বাধাগ্রস্ত করতে বিদেশে লবিস্ট নিয়োগ করেছেন তারা। ড. হাছান মাহমুদ বলেন, ইউরোপে কোনো দল বা নেতা এমন কিছু করলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হতো। জনগণের প্রতি আস্থা না থাকায় বিএনপি সার্চ কমিটির বিরোধিতা করছে বলে মনে করেন তিনি। মন্ত্রী আরও বলেন, সরকার পিআর ফার্ম নিয়োগ করেছে দেশের রফতানি বাণিজ্য বৃদ্ধির জন্য। এটি সরকারি চুক্তি। এটি নিয়ে প্রশ্ন করার কিছু নেই বলে দাবি করেন তিনি।





















