শেখ হাসিনা ঘুষখোরদের চাকরি ছেড়ে ভিক্ষা করতে বলেছেন : মির্জা আজম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
ঘুষখোরদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী বক্তব্য দিলে কিছু বলতে পারে না। তবে, অন্য নেতাকর্মীরা এমন বক্তব্য দিলেই দুর্নীতিবাজরা পত্রিকায় বিবৃতি দেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচনের সময় এসব কথা বলেন তিনি। মির্জা আজম আরও জানান, শেখ হাসিনা ঘুষখোরদের চাকরি ছেড়ে ভিক্ষা করতে বলেছেন। তাদের বাড়ি ও অফিসে স্টিকার লাগিয়ে দেয়া হলে মুখ দেখতে পারবে না। অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর মেয়র ছানোয়ার হোসেনসহ আরো অনেকে।


























