দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:২৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে সরকার জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছে। এদিকে, জতীয় শ্রমিক লীগের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম অভিযোগ করেন, বিএনপি স্বাধীনতাকে মেনে নিতে না পেরে এখনও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বৃহস্পতিবার সকালে সড়ক পরিবহন কর্পোরেশন – ” বিআরটিসি” ভবন আধুনিকায়নের উদ্বোধন করেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সততার সাথে কাজ করতে বিআরটিসি’র কর্মকর্তা–কর্মচারিদের নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, বিআরটিসিকে আধুনিক পরিবহনে রুপান্তর করতে হবে।
এদিকে, সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় জতীয় শ্রমিক লীগের সভায় যোগ দেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, স্বাধীনতাকে মেনে নিতে পারছে না বলেই এখনো দেশবিরোধী ষড়যন্ত্র করছে বিএনপি।
বিএনপি’র ষড়যন্ত্র রুখতে জতীয় শ্রমিক লীগের সব নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান তিনি।





















