৭৯ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বেগম খালেদা জিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৮২০ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। ৭৯ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তক্ষরণ আপাতত বন্ধ হয়েছে বলে জানিয়েছে তার মেডিকেল বোর্ড। তারা জানান, এখন বাসাতেই চিকিৎসা দেয়া হবে। গুলশানের বাসভবন ফিরোজা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে ইতোমধ্যেই। করোনা টেস্ট করা হয়েছে বাসায় কর্মরতদের। গেলো বছরের ১৩ নভেম্বর রক্ত বমির পর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের মেডিকেল টিম তার চিকিৎসা করছেন। সাবেক এ প্রধানমন্ত্রী অনেক দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
























