অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি
- আপডেট সময় : ১২:৩৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৭২৪ বার পড়া হয়েছে
দলীয় সিদ্ধান্ত না মেনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নেওয়া অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।
এছাড়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকেও বহিষ্কার করা হয়েছে। তিনি নির্বাচনে তৈমূর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে তৈমূর আলম খন্দকারকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিএনপির আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়। এছাড়া গত ৩ জানুয়ারি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পদ থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়। ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে চূড়ান্ত ফলাফলে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে প্রায় ৬৭ হাজার ভোটে হেরেছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর কাছে।

























