০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

আদালতে সশরীরে হাজির হতে হবে অমিতাভ বচ্চনকে!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ১৫২৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে ব্যক্তিত্বের অধিকার রক্ষার মামলায় সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমঝোতা সম্পন্ন না হলে আগামী ১৬ নভেম্বর মামলার পরবর্তী শুনানিতে তাঁকে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে হবে। শুক্রবার (৯ অক্টোবর) আদালত এ নির্দেশ দেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানিতে আদালতকে জানানো হয়, কয়েকজন বিবাদীর সঙ্গে ইতিমধ্যে সমঝোতা হয়েছে। তবে প্রয়োজনীয় কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় চুক্তিতে স্বাক্ষর করতে পারেননি অমিতাভ বচ্চন।

অভিনেতার আইনজীবী ধ্রুব আনন্দ এ জন্য আদালতের কাছে আরও সময় চান। পরে আদালত সমঝোতা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আগামী ১৬ নভেম্বর পর্যন্ত সময় দেন।

আদালত জানান, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা সম্পন্ন না হলে কিংবা কোনো বিষয় অমীমাংসিত থাকলে মামলার সংশ্লিষ্ট দাবি নিয়ে এগিয়ে যেতে অমিতাভ বচ্চনকে পরবর্তী শুনানিতে সশরীরে হাজির হতে হবে।

কী নিয়ে অমিতাভ বচ্চনের মামলা?

২০২২ সালে নিজের নাম, ছবি, কণ্ঠস্বর ও পরিচিতি অনুমতি ছাড়া বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অমিতাভ বচ্চন। তাঁর অভিযোগ ছিল, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাঁর তারকাখ্যাতি কাজে লাগিয়ে ব্যবসায়িক সুবিধা নিচ্ছিল।

মামলার আবেদনে বলা হয়, কয়েকটি মোবাইল অ্যাপের নির্মাতা অমিতাভ বচ্চনের নামের সঙ্গে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’ বা কেবিসির নাম যুক্ত করে বেআইনিভাবে লটারির কার্যক্রম পরিচালনা করছিলেন। এ ছাড়া বই প্রকাশক, টি-শার্ট বিক্রেতা এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানও তাঁর পরিচিতি অনুমতি ছাড়া ব্যবহার করছিল বলে অভিযোগ করেন অভিনেতা।

এসব কর্মকাণ্ড বন্ধে আদালতের নিষেধাজ্ঞা চান তিনি। একই সঙ্গে নিজের ব্যক্তিত্ব ও প্রচার-সম্পর্কিত অধিকার সুরক্ষার আবেদন জানান।

২০২২ সালে আদালতের নিষেধাজ্ঞা

অমিতাভ বচ্চনের আবেদনের পর ২০২২ সালের নভেম্বরে দিল্লি হাইকোর্টের তৎকালীন বিচারপতি নবীন চাওলা তাঁর ব্যক্তিত্ব ও প্রচার-সম্পর্কিত অধিকার লঙ্ঘন থেকে সংশ্লিষ্টদের বিরত রাখার নির্দেশ দেন।

আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, অভিনেতার অনুমতি ছাড়া তাঁর তারকাখ্যাতি ব্যবহার করে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এতে তাঁর সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

এবার সেই মামলাতেই সমঝোতার প্রক্রিয়া শেষ করার জন্য সময় দিয়েছে আদালত। তবে নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে মামলার পরবর্তী ধাপে অমিতাভ বচ্চনকে সশরীরে হাজির হয়ে নিজের অবস্থান তুলে ধরতে হতে পারে।

আগামী ১৬ নভেম্বরের শুনানিতে সমঝোতা প্রক্রিয়ার অগ্রগতি এবং মামলার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত স্পষ্ট হতে পারে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আদালতে সশরীরে হাজির হতে হবে অমিতাভ বচ্চনকে!

আপডেট সময় : ০১:১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬