ইউএনও কে প্রত্যাহারের দাবি বরিশাল পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের
- আপডেট সময় : ০৮:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৬৬১ বার পড়া হয়েছে
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিভাগের পৌরসভা মেয়র ও উপজেলা চেয়ারম্যানরা।
বিকেলে নগরীর বরিশাল ক্লাব মিলানায়তনে আলাদা সংবাদ সম্মেলনে এই দাবি জানায় বিভাগের পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ বলেন, সিসি ক্যামেরার খন্ডিত ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, আওয়ামী লীগের কোন নেতাকর্মী ইউএনও’র বাসায় হামলা চালায়নি। বরং মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদককে তার বাসভবনে আটকে রাখেন ইউএনও । ইউএনও’র ঔদ্ধর্ত্যপূর্ন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে। ইউএনও মনিবুর রহমানকে অপসারনসহ পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন তারা। এ ঘটনায় দায়ের করা মামলা দুটি প্রত্যাহারের দাবিও জানায় তারা।














