করোনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭৭ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৩৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৫৩ জনে। একই সময়ে ১৯ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৩৩৪ জনের। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ ৮৩ হাজার ১৩৮ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে সাড়ে ২ শতাংশ। আর এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৪৮ জন ও নারী ২৯ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ জন, বেসরকারি হাসপাতালে ৭ জন, বাসায় ৪ জন এবং হাসপাতালে আনার পথে একজন মারা যান। একই সময়ে করোনায় মৃত ৭৭ জনের মধ্যে বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে ২০ জন, রাজশাহীতে ৯ জন, খুলনায় ১৯ জন, বরিশালে ১ জন, সিলেট বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জনের মৃত্যু হয়। ওদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৮৫৪ জনে। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯০ শতাংশ।

























