কুমিল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৬:২০ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
কুমিল্লায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে জেলা পুলিশ।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১ লাখ ১৫ হাজার পিস ইয়াবা, ৮ হাজার ৫২৫ বোতল ফেনসিডিল, ৩৯৬ লিটার দেশী মদসহ বিভিন্ন মাদক মামলায় ১ হাজার ৬শ’ ১২জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার পুলিশ সুপার ফারুক আহমেদ এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য দেন। তিনি আরো জানান, মাদকের উৎস, মাদকের রুট ও মাদক প্রবণ এলাকাসমূহ চিহ্নিত করা, মাদক ব্যবসায়ীদের হালনাগাদ তালিকা প্রস্তুত করে ডাটাবেজ তৈরী করা হয়েছ।






















