বাইপাস সড়ক বাতিলের দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাড়াউড়া ও ভুরবুড়িয়া চা বাগানের ভেতর দিয়ে বাইপাস সড়ক করার প্রস্তাব বাতিল করার দাবিতে মানববন্ধন করেছেন চা শ্রমিকরা।
সকালে শ্রীমঙ্গল ভুরবুড়িয়া চা বাগানের বিটিআরআই রাস্তার মুখে দুই বাগানের ৫শতাধিক শ্রমিক মানববন্ধনে অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা, ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পংকজ কন্দ ও চা শ্রমিকনেত্রী অঞ্জলি রাজগড়সহ অন্যরা।পরে বিষয়টি বিবেচনা করে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে লাউয়াছড়া বন ও বাগান রক্ষা করে নতুন সড়ক নির্মাণের দাবি করেন তারা।






















