গত ২৪ ঘন্টায় রাজশাহী ও খুলনায় অন্তত ২৭ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
সীমান্ত এলাকায় বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। গেলো ২৪ ঘন্টায় রাজশাহী খুলনা ও সাতক্ষীরায় মারা গেছে অন্তত ২৭ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলের পরিচালক জানান, মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের ৬জন, নাটোরের তিনজন এবং নওগাঁর একজন। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬২জন। এ নিয়ে চলতি মাসে করোনা ইউনিটে মারা গেলেন ২২৯ জন।
খুলনা ডেডিকেডেট হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে ১০ জন। সাতক্ষীরা ও ফরিদপুরে করোনায় মারা গেছে আরো ৯ জন। চুয়াডাঙ্গায় মৃত্যু হয়েছে এক যুবকের।


























