করোনায় আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৫৪ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৬২৯ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৫৪ জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ১৭২ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৫১২টি ল্যাবরেটরিতে ২১ হাজার ৯১৪টি নমুনা সংগ্রহ ও ২০ হাজার ৬০২টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন তিন হাজার ৫০ জন। যা গেল দেড় মাসের মধ্যে সর্বোচ্চ। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা আট লাখ ২৯ হাজার ৯৭২ জন। এছাড়া একদিনে দুই হাজার ৫৬৪ জনসহ মোট সাত লাখ ৬৮ হাজার ৮৩০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।























