৩ দিনের সরকারি সফরে ভারত গেছেন সেনাপ্রধান
- আপডেট সময় : ০৭:৫০:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
৩ দিনের সরকারি সফরে ভারত গেছেন সেনাপ্রধান- জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল বাংলাদেশ বিমান বাহিনীর একটি ফ্লাইটে তিনি ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাবাহিনীর ৮ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সেনাবাহিনী প্রধান।
সফরকালে ভারতের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা, চিফ অফ ডিফেন্স স্টাফ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানসহ, প্রতিরক্ষা সচিব এবং অন্য জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সাক্ষাতে সেনাপ্রধান দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। এছাড়া ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা এবং ন্যাশনাল ডিফেন্স কলেজও ঘুরে দেখবেন তিনি। ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে আইএসপিআর। সফরশেষে আগামী বুধবার সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।



























