সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে প্রায় এক হাজার স্থাপনা উচ্ছেদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ১৬২৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে প্রায় এক হাজার স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ।
সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দ গুহের নেতৃত্বে সকাল থেকে উপজেলার পারকোলা বাজার, শহরের বিসিক বাসস্ট্যান্ড, দিলরুবা বাসস্ট্যান্ড ও বাঘাবাড়ী তেল ডিপো সংলগ্ন বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় এক হাজার অবৈধ পাকা, আধাপাকা ও কাঁচা স্থাপনা গুড়িয়ে দেয়। এসময় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খানের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, হাইওয়ে রোড প্রশস্ত করতে রাস্তার দু’পাশে থাকা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।



























