সিনহা রাশেদ খান হত্যার ঘটনায় সরকার গঠিত কমিটির গণশুনানি চলছে
- আপডেট সময় : ০২:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / ২১০৫ বার পড়া হয়েছে
কক্সবাজারে পুলিশের গুলিতে সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনা সুষ্ঠু তদন্তের স্বার্থে ‘গণশুনানি’ চলছে স্থানীয় প্রশাসন সকাল ১০টার দিকে টেকনাফের শামলাপুরে এই গণশুনানি শুরু হয়।
মেজর সিনহার হত্যাকাণ্ডে জড়িত ঘটনায় তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলি জানান, টেকনাফ শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জের কার্যালয়ে এই শুনানিতে ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ করা হবে। কারণ এ ঘটনার পর প্রতিটি বিষয়কে খুব বেশি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানান তিনি। এর আগে ২ আগস্ট চট্টগামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমানকে প্রধান করে উচ্চ পর্যায়ের এই তদন্ত কমিটি গঠন করে সরকার। এ কমিটি আগামী ২৩ আগস্ট তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে। ৩১ জুলাই রাতে মেরিন ড্রাইভের বাহারছড়া শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।


























