সব ধরনের নৌযানের বাধ্যতামূলক রুট পারমিট নিতে হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- / ১৬০৬ বার পড়া হয়েছে
যাত্রীবাহী লঞ্চের পাশাপাশি স্পিডবোট এবং পণ্য ও বালুবাহীসহ সব ধরনের নিবন্ধিত নৌযানের রুট পারমিট নেয়া বাধ্যতামূলক করতে যাচ্ছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ….বিআইডব্লিউটিএ। নতুন অর্থবছরে এটি কার্যকরের উদ্যোগ নেয়া হয়েছে।
১১ ক্যাটাগরিতে নৌযানের আকার ও ধরনভেদে ভিন্ন ভিন্ন রুট পারমিট ফি আদায়ের প্রস্তাব অনুমোদনের জন্য নৌমন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি। এতে নৌযানভেদে বছরে ৪০০ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত রুট পারমিট ফি আরোপের প্রস্তাব করা হয়। এ বিধান পুরোপুরি কার্যকর হলে রুট পারমিট ছাড়া নিবন্ধিত নৌযান চলাচল করতে পারবে না। নতুন নিয়মের শর্তে বন্ধ হতে পারে বিআইডব্লিউটিএ’র সাতটি ড্রেজারসহ বেশ কয়েকটি নৌযান। তবে এই বাধ্যবাধকতা আরোপের কঠোর বিরোধিতা করছেন নৌযান মালিকরা।

























