শার্শায় গুচ্ছগ্রামে বাড়ি পেয়েছে ২৫টি ভূমিহীন পরিবার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৬১৯ বার পড়া হয়েছে
শেখ হাসিনার অবদান ভুমিহীনদের বাসস্থান- এই শ্লোগানে যশোরের শার্শা উপজেলায় সিভিআরপি প্রকল্পের আওতায় সরকারি অর্থায়নে কুলপালা গুচ্ছগ্রামে বাড়ি পেয়েছে ২৫টি ভূমিহীন পরিবার।
দুপুরে কুলপালা গুচ্ছ গ্রামে ২৫টি ঘরের উদ্ধোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শিল্পপতি আলহাজ শেখ আফির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, ভূমি সহকারী কমিশনার রাসনা শারমিন মিথি, প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, স্থানীয় চেয়ারম্যান সোহরাব হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

























