রুট পারমিট ছাড়া ঢাকায় চলতে পারবে না কোনো যানবাহন
- আপডেট সময় : ০৭:২১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
- / ১৬৭০ বার পড়া হয়েছে
রুট পারমিট ছাড়া ঢাকায় কোনো যানবাহন চলতে দেয়া হবে না। পহেলা জুলাই থেকে কঠোর অভিযান শুরু হচ্ছে। নগরীতে যানজট কমাতে ঢাকার বাইরে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল এবং ডিপো নির্মাণ করা হবে। দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৭তম সভার বিস্তারিত তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ঢাকার দুই সিটি মেয়র।
শুরুতেই সভার মূল সিদ্ধান্তগুলো তুলে ধরে দক্ষিণ সিটির মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপস জানান, ঘাটারচর থেকে মতিঝিল হয়ে সাইনবোর্ড পর্যন্ত বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর।
আর উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানান, রুট পারমিশন ছাড়া শুধু ঢাকাতেই চলাচল করে এক হাজার ৬৪৬টি গাড়ি।
এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সড়ক পরিবহন এবং উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























