যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
- আপডেট সময় : ০৪:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধ বিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে জানান, গুতেরেস এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
গুতেরেস মনে করেন, এটি উত্তেজনা প্রশমন এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনীতি ও আস্থা তৈরির পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে। মুখপাত্র আরও বলেন, সব পক্ষকে এই সুযোগ কাজে লাগাতে হবে। একইসঙ্গে এমন কোনো কাজ থেকে বিরত থাকতে হবে। যা অস্ত্রবিরতিকে বাধাগ্রস্ত করতে পারে। একটি টেকসই সমাধানের লক্ষ্যে সবাইকে গঠনমূলক আলোচনায় অংশ নিতে উৎসাহিত করতে হবে। কূটনৈতিক প্রক্রিয়ার বিষয়ে দুজারিক জানান, পরবর্তী আলোচনা সফল করতে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে গুতেরেস পূর্ণ সমর্থন দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দ্বন্দ্ব নিরসনে একটি দীর্ঘমেয়াদী ও কার্যকর সমাধানের পথ তৈরি করবে।























