মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে থেমে থেমে বৃষ্টি
- আপডেট সময় : ০২:২৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ১৬২৮ বার পড়া হয়েছে
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে শুরু হয়েছে বৃষ্টিপাত। আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে। ফলে, রাজধানী ঢাকাসহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পূর্ব উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

























