মেহেরপুরে করোনা রোগীর চিকিৎসায় সুরক্ষা সামগ্রী বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে থেকে মেহেরপুরে করোনা রোগীর চিকিৎসায় সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
দুপুরে হাসপাতালের হলরুমে সর্বোচ্চ অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে হাই ফ্লো-অক্সিজেন ক্যানেলের আওতায় আনতে এ উপকরণ দেয়া হয়। অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা আওযামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহীনসহ ব্যবসায়ী সমিতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























