মাদারীপুরের কালকিনিতে একজনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ১৭০৩ বার পড়া হয়েছে
মাদারীপুরের কালকিনিতে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দুপুরে চর ফতেবাহাদুর এলাকার নানা বাড়ির উঠানের আম গাছে দু’হাত বাঁধা আসাদুলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তা ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আসাদুলের সঙ্গে দীর্ঘ দিন ধরে তার স্ত্রীর বিরোধ ছিল। মীমাংসার জন্য ঢাকা থেকে তাকে ডেকে আনা হয়।
গাইবান্ধার সুন্দরগঞ্জে নুরভানু নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের চর খোর্দা গ্রামের ধান ক্ষেতের পাশে গাছের সাথে বেধে রাখা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।


























