ভারী বৃষ্টিতে দেশের পাঁচ জেলায় বন্যা হতে পারে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১৫৭০ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে দেশের পাঁচ জেলায় বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর মধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু হয়ে গেছে।
বাকি তিন জেলা হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জে বন্যা হতে পারে, কারণ এসব জেলার নদ–নদীর পানি বাড়ছে। গতকাল মঙ্গলবার আবহাওয়া অধিদফতর তাদের পূর্বাভাসে জানিয়েছিল, আগামী শনিবার পর্যন্ত দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এদিকে, দেশের চার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে। এসব নদী হলো ভুগাই কংস, মনু, সোমেশ্বরী ও মগরা।এর মধ্যে মনু বাদ দিয়ে বাকি তিন নদীই নেত্রকোনা জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া, সুরমা, কুশিয়ারা নদীর পানিও এক থেকে দেড় মিটারের বেশি বেড়েছে।

























