০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বুদ্ধমূর্তি স্নানের মধ্য দিয়ে চলছে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:২৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / ১৫৭১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ণাঢ্য আয়োজনে পাহাড়ে উদযাপিত হচ্ছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে নানা আয়োজনে মারমারা পালন করেন এ উৎসব। এর অন্যতম আকর্ষণ বুদ্ধ-মূর্তি স্নান। রাজগুরু বিহার থেকে রেলির মাধ্যমে বুদ্ধমূর্তি বের করে নিয়ে যাওয়া হয় সাঙ্গু নদীতীরে। সেখানে চন্দন পানি দিয়ে বুদ্ধমূর্তি স্নানে অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আগামীকাল ধর্মীয় দেষণা শ্রবণের মধ্য দিয়ে বর্ষবরণের উৎসবের সমাপ্তি ঘটবে।

বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে মারমা সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব সাংগ্রাই। ধর্মীয় রীতি অনুযায়ী, উপাসনারতরা তিনদিনের জন্য বিহারে অবস্থান নেন। বুদ্ধমূর্তির স্নানের মাধ্যমে পুরনো বছরকে বিদায় জানানো হয়।

বান্দরবনের রাজগুরু বিহার থেকে শতবর্ষী মূর্তিগুলো মাথায় নিয়ে রেলির মাধ্যমে সাঙ্গু নদীর তীরে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রার্থনা ও ধর্মীয় দেষণা শেষে মূর্তিগুলো চন্দন মিশ্রিত পানিতে স্নান করানো হয়। এই পবিত্র পানি অনুসারীরা বোতলে ভরে বাড়ি নিয়ে গিয়ে গ্লানি ও অকল্যাণ দূর করার বিশ্বাস প্রকাশ করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

ধর্মীয় নিয়ম অনুযায়ী বর্ষবিদায় লগ্নে ও সুন্দর আগামীর প্রত্যাশায় মারমা সমাজে শীল গ্রহণ, উপোসত গ্রহণ, প্রবীণ পূজো, বয়স্ক স্নান ও বিশেষ প্রার্থনা করেন মারমা সম্প্রায়দের লোকজন।

বছরের শুরুতে বুদ্ধমূর্তি স্নান করানোর রীতি প্রায় আড়াই হাজার বছরের পুরোনো। তারই ধারাবাহিকতায় বান্দরবনেও বুদ্ধমূর্তি স্নান উৎসব চলছে গত কয়েক যুগ ধরে, জানান এ উন্নয়নকর্মী।

মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাই, ধর্মীয় ভাবগাম্ভির্য্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। এ উৎসবের মাধ্যমে পাহাড়ে শান্তি ও সম্প্রীতির বন্ধন হয় আরো সুদৃঢ় বলে জানান রাজগুরু বিহারের ভিক্ষু।

বর্ষবরণ উপলক্ষে পছন্দের মানুষটির মন থেকে কালিমা মুছে দিয়ে শুভ সময়ের প্রত্যাশায় তরুণ-তরুণীরা, একে অপরের গায়ে পানিবর্ষণ করে। ১৬ এপ্রিল ধর্মীয় দেষণা শ্রবণের মধ্য দিয়ে বর্ষবরণের এ প্রাণের উৎসবের সমাপ্তি ঘটবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বুদ্ধমূর্তি স্নানের মধ্য দিয়ে চলছে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব

আপডেট সময় : ০৪:২৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬