০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

লোকাল এলসির তথ্য বিনিময়ে বাংলাদেশ ব্যাংকের নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ১৫১৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লোকাল এলসির তথ্য আদান-প্রদান দ্রুত ও সহজ করতে নতুন প্ল্যাটফর্ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ বা বিএআরটিএ (বার্তা) নামের এই ব্যবস্থায় বছরে ৬ থেকে ৭ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয়ের আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে ঋণপত্র বা লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই অংশ হিসেবে চালু করা হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বার্তা’।

শনিবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তাৎক্ষণিক মিলবে লোকাল এলসির তথ্য

নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকগুলো দ্রুত তথ্য আদান-প্রদান করতে পারবে। একই সঙ্গে কেন্দ্রীয়ভাবে পাওয়া যাবে লোকাল এলসি সংক্রান্ত তথ্য।

ফলে তথ্য বিনিময়ে সময় ও খরচ কমবে। পাশাপাশি বাড়বে তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা।

বাংলাদেশ ব্যাংক জানায়, মাস্টার এক্সপোর্ট এলসি বা রপ্তানি চুক্তির বিপরীতে খোলা স্থানীয় ও ব্যাক-টু-ব্যাক এলসির তথ্য বিনিময় হবে এই প্ল্যাটফর্মে।

বছরে সাশ্রয় হতে পারে ৭ মিলিয়ন ডলার

নতুন প্ল্যাটফর্মের ফলে রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হবে। এ ছাড়া বিকশিত হবে পশ্চাৎমুখী সংযোগ শিল্প।

একই সঙ্গে রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজন বাড়বে। সব মিলিয়ে বছরে প্রায় ৬ থেকে ৭ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হতে পারে।

অন্যদিকে, লোকাল এলসির তথ্য সংগ্রহে বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর বাংলাদেশ ব্যাংকের নির্ভরশীলতা কমবে।

তথ্যের নিরাপত্তায় থাকছে একাধিক স্তর

নতুন প্ল্যাটফর্মে তথ্যের নিরাপত্তায় রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। এর মধ্যে রয়েছে এপিআইভিত্তিক যাচাইকরণ ও টোকেনভিত্তিক প্রবেশাধিকার।

এ ছাড়া ব্যবহার করা হবে এনক্রিপ্টেড ভিপিএন, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন এবং ফায়ারওয়াল।

পাশাপাশি ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে থাকবে টু-ফ্যাক্টর অথেনটিকেশন। প্রতিটি ব্যাংকের তথ্যও আলাদাভাবে সুরক্ষিত রাখা হবে।

তবে বাংলাদেশ ব্যাংকের ব্যবহারকারীরা শুধু তথ্য পর্যবেক্ষণ করতে পারবেন। অর্থাৎ, কোনো তথ্য পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকবে না তাদের।

তথ্য আদান-প্রদানে থাকবে তিন স্তরের অনুমোদন

এদিকে, বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের পৃথক ও নিরাপদ আইটি নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ হবে।

এ ক্ষেত্রে ব্যবহার করা হবে এক্সট্রানেট ব্যবস্থা। একই সঙ্গে প্রতিটি যোগাযোগে অনুসরণ করা হবে তিন স্তরের অনুমোদন পদ্ধতি।

ফলে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের তদারকিও আরও কার্যকর হবে।

পর্যায়ক্রমে প্রত্যাহার হবে সুইফট ব্যবস্থা

প্রাথমিক পর্যায়ে বার্তার পাশাপাশি প্রচলিত সুইফট ব্যবস্থাও চালু থাকবে। তবে নতুন প্ল্যাটফর্ম পুরোপুরি কার্যকর ও স্থিতিশীল হলে পরিবর্তন আসবে।

এরপর পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে সুইফটভিত্তিক তথ্য বিনিময় ব্যবস্থা।

বাংলাদেশ ব্যাংকের আশা, এই উদ্যোগের ফলে রপ্তানি খাতের সক্ষমতা বাড়বে। পাশাপাশি প্রচ্ছন্ন রপ্তানির ক্ষেত্রে অপরিশোধিত রপ্তানি আয়ের পরিমাণ কমবে।

সবশেষে, রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজন বাড়ার মাধ্যমে দেশের বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লোকাল এলসির তথ্য বিনিময়ে বাংলাদেশ ব্যাংকের নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’

আপডেট সময় : ০২:৫৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬