ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন তুলে ধরা হয়।
প্রদর্শনীতে অংশ নেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, প্রদর্শনীতে শেখ হাসিনা ও তার দলের কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। জাদুঘরের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ করা হবে। মানুষের মাঝে এই স্মৃতি সজীব রাখাও তাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের মন থেকে শেখ হাসিনা তো বটেই, তার দলেরও কবর হোক।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।




















