বকেয়া প্রশিক্ষণ ভাতার দাবিতে লালমনিরহাটে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
- / ১৬৫২ বার পড়া হয়েছে
বকেয়া প্রশিক্ষণ ভাতার দাবিতে মানববন্ধন করেছে লালমনিরহাট পিটিআই প্রশিক্ষণার্থী শিক্ষকরা।
দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে শিক্ষকরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন তারা। বকেয়া পরিশোধের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছেন, প্রশিক্ষণরত শিক্ষকরা।


























