ফেনীতে জেলা পুলিশের মাদক বিরোধী র্যালি ও সমাবেশ
জাবেদ হোসাইন মামুন, ফেনী
- আপডেট সময় : ০৭:১৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৫৯২ বার পড়া হয়েছে
ফেনীতে জেলা পুলিশের উদ্যোগে বুধবার বিকালে মাদক বিরোধী র্যালি ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ লাইনে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এমএ খালেক, জেলা প্রশাসক মনিরা হক, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
সমাবেশের পূর্বে মাদক বিরোধী একটি র্যালি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ ।





















