ফরিদপুরের নগরকান্দায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি নিহত সংঘর্ষে পাঁচ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫২:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ১৮০৬ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কে বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে শংকরপাশা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।
ফরিদপুর থেকে ঢাকাগামী বিআরটিসি বাসের সাথে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচ জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও প্রশাসনের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে তবে প্রাথমিকভাবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে।


























