পাঁচ দিনের সফরে কাল ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান
- আপডেট সময় : ০৩:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৭২৩ বার পড়া হয়েছে
পাঁচ দিনের সফরে কাল ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচলেট। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সদর দপ্তর এক বার্তায় জানায়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট বাংলাদেশ সরকারের আমন্ত্রণে রোববার থেকে সরকারি সফর করবেন। জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের এটিই বাংলাদেশে প্রথম সরকারি সফর।
এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশন, সুশীল সমাজের প্রতিনিধি এবং অন্যান্য স্টেকহোল্ডারের সঙ্গেও দেখা করবেন তিনি। একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়াসহ, যাবেন কক্সবাজারেও। জাতিসংঘের মানবাধিকার প্রধানের এ সফরকে সামনে রেখে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রেবের সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এ সফরকে অত্যন্ত গুরুত্ব দেবে।



























