রাঙামাটিতে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১০:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
রাঙামাটির বনরূপা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।
শনিবার (২২ আগস্ট) শহরের বনরূপা বাজারে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বনরূপা ফরেস্ট কলোনির বাসিন্দা মো. পারভেজ মোশারফ (২৪) ও মো. আবু সাঈদ (৬৬)।
পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানান, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




















