পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে বড় পালাবদল
- আপডেট সময় : ০৫:৪৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আর সেই অনুষ্ঠানে হাজির ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই।
আপসঃ প্রথমবারের মতো এই পূর্বাঞ্চলীয় রাজ্যে নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস বরাবরই ছিল নানা উত্থান-পতনে ভরা—এক সময় কমিউনিস্টদের দীর্ঘ শাসন, এরপর প্রায় ১৫ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই ইতিহাসের ধারাবাহিকতায় এবার নতুন অধ্যায়ের সূচনা হলো বিজেপির জয়ের মধ্য দিয়ে।
আপসঃ একসময় সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ‘ডানহাত’ হিসেবে পরিচিত ছিলেন শুভেন্দু অধিকারী। সময়ের পরিক্রমায় আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। যে নেত্রীর পাশে একসময় সহযোগীর ভূমিকায় ছিলেন অধিকারী, আজ তিনি নিজেই সেই মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন। বর্তমান প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এত নাটকীয়, প্রায় তারকাখ্যাতির মতো উত্থান আর কোনো নেতার ক্ষেত্রে দেখা যায়নি বললেই চলে।
আপসঃ মুখ্যমন্ত্রী হিসেবে, শুভেন্দুকে এখন একজন তেজস্বী রাজনীতিবিদ থেকে প্রশাসকে রূপান্তরিত হওয়ার চাপের মুখোমুখি হতে হবে, যার অন্যতম প্রধান চ্যালেঞ্জ হবে বিনিয়োগকারীদের আশ্বস্ত করা, কর্মসংস্থান নিশ্চিত করা এবং এমন একটি রাজ্য শাসন করা যেখানে রাজনৈতিক মেরুকরণ অত্যন্ত গভীর।
পে অফঃ এক সময় অন্যের ছায়ায় থাকা নেতা আজ নিজেই রাজ্যের সিংহাসনে।কিন্তু এই বিজয় কি শান্তির ছোঁয়া, নাকি রাজনীতির আগুন আরও জ্বালাবে? এখন অপেক্ষা শুধু সময়ের হাতে—কি করে শুভেন্দু অধিকারী এই নাটকীয় উত্থানকে স্থিতিশীল প্রশাসন ও সমৃদ্ধ রাজ্যে রূপান্তরিত করবেন। রাজ্যবাসী এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা আগ্রহভরে দেখবেন, এই নতুন অধ্যায়ের গল্প কতটা স্থায়ী হয়।!

























