পরীমণির বন্ধু অমির অফিসে পুলিশের অভিযান, ১০২টি পাসপোর্ট জব্দ
- আপডেট সময় : ০২:২৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
অভিনেত্রী পরীমণির মামলায় গ্রেফতার অমির অফিসে অভিযান চালিয়ে ১০২টি পাসপোর্ট জব্দ করেছে সাভার থানা পুলিশ। অমিসহ অফিসের দুই কর্মচারীর নামে পাসপোর্ট অপরাধ আইনে দক্ষিণখান থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতে অমির অফিসে অভিযান চালায় পুলিশ। পরীমনির অভিযোগের পর গ্রেফতার অমির নামে করা মাদক মামলায় সাতদিনের রিমান্ডে আছে। নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে রোববার প্রথমে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে অভিযোগ দেন পরীমনি। পরে সোমবার সকালে সাভার থানায় একটি মামলা হয়। এতে নাছিরউদ্দিন ও অমির নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করা হয়। ওইদিন দুপুরে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের বাসা থেকে ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে, পরিমণির করা মামলা অধিকতর তদন্ত করে আগামী ৮ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালতের। মাদক মামলায় ৫ আসামী এখন রিমান্ডে।

























