সাভার ও ধামরাইয়ে বন্যা কবলিত মানুষের মানবেতর জীবন-যাপন
- আপডেট সময় : ০৭:৫৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ১৭১২ বার পড়া হয়েছে
সাভার ও ধামরাইয়ে বন্যা কবলিত প্রায় দু’লাখ বানভাসী মানুষ মানবেতর জীবন-যাপন করছেন। এখনো পানিতে তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকা। ভেসে গেছে মৎস্য খামার। নষ্ট হয়ে গেছে প্রায় তিন হাজার হেক্টর জমির ফসল। বন্যা দূর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট।
ঢাকার সাভার ও ধামরাই উপজেলায় এবারের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছে প্রায় দু’লাখ মানুষ। বন্যা দুর্গতদের মাঝে কয়েকজন জনপ্রতিনিধি ত্রান বিতরন করলেও, বেশিরভাগ এলাকাতেই পৌঁছেনি সহায়তা। খাদ্য ও বিশুদ্ধ পানি সংকটের পাশাপাশি নানা দুর্ভোগে দিন যাপন করছে বানভাসী মানুষ। পানি কমার সাথে সাথে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে পানিবাহিত নানা রোগে।
সাভার পৌর এলাকাসহ মোট ১১টি ইউনিয়নের ৯১৬ হেক্টর কৃষি জমি পানিতে তলিয়ে গেছে। ২১ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছে। গত এক মাসে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৩৭টি কমিউনিটি ক্লিনিকে প্রায় ১৬’শ রোগী চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে চর্মরোগ ও ডায়রিয়ায় আক্রান্ত বেশি।
স্থানীয় এ জনপ্রতিনিধি জানান, শুরু থেকেই বানভাসী মানুষের পাশে রয়েছেন তিনি।
বানভাসী মানুষের দুর্ভোগ লাঘবে সব জনপ্রতিনিধিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারিদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান, উপজেলা চেয়ারম্যান।
জনপ্রতিনিধিসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান, তিনি।

























