টাঙ্গাইলে ট্রাক-পিকআপের সংঘর্ষে চারজন নিহত
- আপডেট সময় : ১১:৪৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। ভোর ৪ টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এদুর্ঘটনা ঘটে।
সখীপুর থানার এএসআই মো. আল মামুন জানান, ভোর ৪ টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগিবাহী পিকআপে থাকা চারজনের মৃত্যু হয়। মরদেহগুলো সখীপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। নিহতরা হলেন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আব্দুল হাকিমের ছেলে পিকআপের চালক নূরনবী, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার রফিকুল, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার এরশাদের ছেলে সাগর এবং ভোলা সদর থানার সুমন। মরদেহ হস্তান্তরের জন্য পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহগুলো হস্তান্তর করা হবে বলে জানায় সখীপুর থানা পুলিশ।























